শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা নাসিকের: বাড়েনি কর সিদ্ধিরগঞ্জে দিনমজুরের রহ.স্যজনক মৃ.ত্যু : শরীরে নি.র্যা.ত.নের চিহ্ন মা.দ.ক, স.ন্ত্রা.স ও সাইবার অপ.রাধ প্রতিরোধে সচেতনতায় র‌্যাব-১১’র আলোচনা সভা শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে জন্য জুলাই সনদ বাস্তবায়ন জরুরি: আবদুল জব্বার সিদ্ধিরগঞ্জে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন ছুটিতে থাকা অসুস্থ এএসআইয়ের ঝু.ল.ন্ত ম.র.দে.হ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় অ.গ্নি.কা.ন্ডে ৬ বাংলাদেশির মৃ.ত্যু: নারায়ণগঞ্জের এক গ্রামে তিন পরিবারের মাতম আমি নি.র্দো.ষ হয়েও অ.প.রা.ধী : আইভী সোনারগাঁওয়ে ট্রাকের ধা.ক্কায় ১ জন নি.হ.ত: আ.হ.ত ৪ জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা সরকারকে কোন ছাড় দিতে প্রস্তুত নই: মোবারক হোসাইন

গণমাধ্যমকর্মীদের মিলনমেলায় সম্পন্ন হলো এনইউজে’র ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৬৭ Time View

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল ও সাংবাদিকদের এক বিশাল মিলনমেলা। সোমবার (১৬ মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউনিয়ন কার্যালয়ে এই আয়োজনে জেলার প্রবীণ ও নবীন সংবাদকর্মীরা এক ছাতাতলে মিলিত হন।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে মাহফিলের গুরুত্ব ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আমন্ত্রিত অতিথিবৃন্দ। ইফতারে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দীপু, খন্দকার শাহ আলম ও হাবিবুর রহমান বাদল। উপস্থিত ছিলেন বিকেএমইএর প্রথম সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।

এছাড়াও সাংবাদিকদের এই মিলনমেলায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, প্রথম আলোর জেলা প্রতিনিধি মুজিবুল হক পলাশ এবং আমাদের সময়ের স্টাফ রিপোর্টার ইশতিয়াক আহমেদ ও লুৎফর রহমান কাঁকন।

আয়োজক সংগঠন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাফিজ আশরাফ ও শরীফ উদ্দিন সবুজ, বর্তমান সভাপতি আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান।

জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। এতে অংশ নেন ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল, সোনারগাঁও প্রেসক্লাবের মিজানুর রহমান এবং ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এনামুল হক সিদ্দিকীসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকা এবং নিউজ পোর্টালের সংবাদকর্মীরা।

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান। পেশাগত ব্যস্ততার বাইরে দীর্ঘক্ষণ সহকর্মীদের সাথে আনন্দঘন পরিবেশে সময় কাটাতে পেরে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত সাংবাদিকগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »