শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
অসুস্থ শ্রমিকদল নেতাকে হুইল চেয়ার উপহার দিলেন খোরশেদ সিদ্ধিরগঞ্জে সিগারেট থেকে ফার্নেস অয়েলের গোডাউনে আ.গু.ন আমলাপাড়ায় দুর্গোৎসবের রঙে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯

শহরের হকার সমস্যা এখন অ.ভি.শ.প্ত পর্যায়ে পৌঁছেছে: নাসিক প্রশাসক

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৭৭ Time View

নারায়ণগঞ্জ শহরের হকার সমস্যা এখন একটি অভিশপ্ত পর্যায়ে পৌঁছেছে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল দুষ্কর হয়ে পড়েছে। আমি নগরবাসীর স্বার্থে এই সমস্যার স্থায়ী সমাধান করবই। শহরের অভিশাপ মুক্ত করতে চাই, এতে নগরবাসী সকলের সহযোগিতা চাই। রোববার (৮ মার্চ) দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা নেতৃবৃন্দরা সদস্যরা নাসিক প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন খানকে ফুলের শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি এনামুল হক সিদ্দিকীর নেতৃত্বে সাবেক সভাপতি তাপস সাহা, সাবেক সহ-সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, বর্তমান সহ-সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, অর্থ সম্পাদক কাইয়ূম খান, প্রচার সম্পাদক শহিদ হোসেন, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান খোকা, কার্যকরি সদস্য মোক্তার হোসেন, কামাল হোসেন মিলন ও সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজীব এসময় উপস্থিত ছিলেন।

শহরকে যানজটমুক্ত করার অঙ্গীকারে প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, একটি পরিকল্পিত ও আধুনিক নগরী গড়তে হলে ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। হকারদের জন্য নির্দিষ্ট স্থান বা বিকল্প ব্যবস্থার কথা ভাবা হচ্ছে, তবে রাস্তার ওপর কাউকে জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই এই বিষয়টি আমার অগ্রাধিকার তালিকায় রয়েছে।

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে এ সময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে জনসচেতনতা তৈরির আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। হকার উচ্ছেদ ও শহরের শৃঙ্খলা ফেরাতে আপনাদের লেখনী এবং সহযোগিতা একান্ত কাম্য। আপনারা জনদুর্ভোগের চিত্র তুলে ধরলে আমাদের কাজ করতে সুবিধা হবে।

ফটো সাংবাদিকদের সাথে মতবিনিময় সাক্ষাৎকালে জেলা ফটো সাংবাদিক এসোসিয়েশনের নেতৃবৃন্দ শহরের বিভিন্ন সমস্যা ও ট্রাফিক অব্যবস্থাপনা নিয়ে প্রশাসকের সাথে আলোচনা করেন। প্রশাসক তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে প্রতিটি সমস্যার সমাধানের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »