বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

ফতুল্লায় নগদ টাকা ও ডা.কা.তির মালামালসহ দুই ডা.কা.ত গ্রেফ.তার

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৩ Time View

ফতুল্লায় নগদ টাকা ও ডাকাতির মালামালসহ ডাকাত মোঃ অলিউল্লাহ হাওলাদার (৩০) ও মোঃ জাকারিয়া (২৮) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারী) ভোর আনুমানিক চারটার দিকে ফতুল্লার মুসলিম নগর নয়াবাজার এলাকায় মোঃ আব্দুল বাতেনের বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক সঞ্জিব জোয়ার্দার ও সহকারী উপ-পরিদর্শক মোজাম্মেল এ অভিযান করেন।

গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ আট লাখ টাকা, স্বর্ণালংকার, একটি সুইচ গিয়ার, একটি স্টিলের চাপাতি, একটি ধারালো ছোট ছুরি, একটি গ্যাস লাইটার হিটার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি গ্রিল কাটার মেশিন উদ্ধার করা হয়।

অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য অলিউল্লাহ ও জাকারিয়াকে আটক করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের আরও সাত সদস্য পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক ডাকাতির মামলা রয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “গ্রেফতারকৃতরা আন্তঃজেলা সক্রিয় ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

ডাকাত মোঃ অলিউল্লাহ হাওলাদার (৩০) বরগুনা জেলার আমতলী থানার আবদা সড়কের মৃত ইউসুফ হাওলাদারের পুত্র এবং ডাকাত মোঃ জাকারিয়া (২৮) একই থানার আমতলী পৌরসভার আনোয়ারের পুত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »