রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

রূপগঞ্জে বিএনপির দুই পক্ষের সং.ঘ.র্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নি.হ.ত

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৭৪ Time View

রূপগঞ্জ উপজেলায় দলীয় সভায় কর্মসূচির তালিকায় নামের অবস্থান নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আজহার উদ্দিন (৪৮) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত আজহার উদ্দিন কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার বাসিন্দা। তিনি আব্দুল খালেকের ছেলে এবং পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তারা হলেন সবুজ, রিপন ও এমরাত। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার একপর্যায়ে দলীয় কর্মসূচির তালিকায় নামের তালিকা নিয়ে ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে একই ওয়ার্ডের যুবদল কর্মী রাজিব হোসেনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাজিব হোসেনের সহযোগী হাসানসহ কয়েকজন সবুজ ও আজহার উদ্দিনের ওপর হামলা চালান। এ সময় রাজিব হোসেনের ঘুষিতে গুরুতর আহত হন আজহার উদ্দিন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, দলীয় কর্মসূচিতে নাম আগে-পরে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আজহার নামে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বর্তমানে তার মরদেহ ভিক্টোরিয়া হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »