সিদ্ধিগঞ্জের শিমরাইল এলাকায় দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি ধারালো চাপাতি, ১টি ছুরি ও দুটি সুইস গিয়ার উদ্ধার করা হয়। রবিবার (১৪ ডিসেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক। এর আগে রবিবার (১৪ ডিসেম্বর) ভোর রাতে শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ আপন (২৪), আজিজুল হক (২৮), মানিক ইসলাম (২২) ও আলী হোসেন বিজয় (২০)।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক জানান, ডাকাতির উদ্দেশ্যে গ্রেপ্তারকৃতরা একত্রিত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ধারালো দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা নং- ২৬, তাং- ১৪-১২-২০২৫। এছাড়াও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগের একাধিক মামলা রয়েছে।
মোঃ আপন-এর পিতার নাম শামীম, বর্তমান ঠিকানা- সিদ্ধিরগঞ্জের গোদনাইল রসুলবাগ এলাকায়। আজিজুল হক-এর পিতার নাম শাহ আলম, বর্তমান ঠিকানা- সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি বৌবাজার মোতালেবের বাড়ির ভাড়াটিয়া, গ্রামের বাড়ি- পটুয়াখালী জেলার বাউফল থানার মদনপুড়ায়। মানিক ইসলাম-এর পিতার নাম আবুল কামাল, বর্তমান ঠিকানা- সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং সালুর বাড়ির ভাড়াটিযা, গ্রামের বাড়ি-লক্ষ্মীপুর জেলার সদর থানার সৈয়দপুর দত্তপাড়া চন্দ্রগঞ্জ এলাকায়। আলী হোসেন বিজয়-এর পিতার নাম শরীফ ইসমলা, বর্তমান ঠিকানা- শিমরাইল ড্যানিশ ফ্যক্টরী এলাকায়, গ্রামের বাড়ি- মাগুরা জেলার সদর থানার বলেশ্বরপুর এলকায়।