বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

বন্দরে তরুণীকে গণধর্ষণের ঘটনার প্রধান আসামী গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩১০ Time View

বন্দরে চাকুরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে গণধর্ষণের ঘটনার প্রধান আসামী মোঃ ডালিম (৩৭) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ ও র‌্যাব-৪। রবিবার দুপুরে ঢাকার দারুসসালাম থানার লালকুঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডালিম সিদ্ধিরগঞ্জের মৌচাকের নিমাইকাশারী এলাকার বাসিন্দা। রবিবার সন্ধ্যায় র‌্যাব-১১’র কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার মো. নাঈম উল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ওই তরুণী গত ২৭ নভেম্বর চিটাগাং রোড (শিমরাইল) ফুটওভার ব্রিজের নিচে ডালিম নামে যুবকের সঙ্গে পরিচয় হয়। এ সুবাধে ডামিল গত ১ ডিসেম্ভর চাকরি দিতে পারবে বলে ওই তরুণীকে মদনপুর বাসস্ট্যান্ড আসতে বলে। পরদিন ২ ডিসেম্ভর সকালে বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে ডালিম তাকে তার বসের কাছে নিয়ে যাওয়ার কথা বলে মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি গ্যাস্ট হাউজে নিয়ে আটক করে রাখে। পরে ডালিমসহ ৩ জন মিলে জোরপূর্বক ধর্ষণ করে চলে যায়। পরবর্তীতে ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে তার বড় বোন হাসপাতালে তাকে ভর্তি করান। পরে অভিযুক্তদের নাম ঠিকানা সংগ্রহ করে বন্দর থানায় মামলা দায়ের করেন ওই তরুণী।

এ ঘটনায় তরুণী বাদী হয়ে অভিযুক্ত যুবক ডালিম, মারুফ ও উজ্জলকে আসামী করে বন্দর থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »