শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

ওসি স্যারও জানে, তাকেও দিতে হবে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২২১ Time View

বিদেশে ভিসা আবেদনের জন্য, গ্রিনকার্ড–ওয়ার্ক পারমিট অথবা পাসপোর্ট রিনিউ করতে প্রয়োজন হয় পুলিশ ক্লিয়ারেন্স সনদের। কিন্তু এই ক্লিয়ারেন্স পেতে সাধারণ মানুষকে প্রায়ই নানা হয়রানি, অতিরিক্ত কাগজপত্রের দাবি এবং ঘুষের মুখে পড়তে হয়- এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে।

অভিযোগ উঠেছে- নিয়মমাফিক ১৫০০ টাকার পুলিশ ক্লিয়ারেন্স পেতে অতিরিক্ত ২ হাজার টাকা দাবি করেছেন সিদ্ধিরগঞ্জ থানার এএসআই সুলতান মাহমুদ। ভুক্তভোগী মাহমুদুল হাসানের দাবি, নিয়ম মেনে আবেদন করেও তাকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয় এবং শেষে থানার বাইরে নিয়ে টাকা নিতে বাধ্য করা হয়।

মাহমুদুল জানান, ক্লিয়ারেন্সের জন্য থানায় গেলে এএসআই সুলতান স্যার প্রথমে কাগজে সমস্যা দেখান। আমি এই থানা এলাকার স্থায়ী লোক না, ক্লিয়ারেন্স দিতে সমস্যা হবে। পরে কেউ জানলে ঝামেলা হবে।”

পরে সন্ধ্যায় আমাকে বাবা-মা-নানির জাতীয় পরিচয়পত্র ও বিদ্যুৎ বিল আনতে বলা হয়। থানার বাইরে বের হওয়ার সময় সুলতান স্যার আমাকে বলেন, “সাথে মাল (টাকা) লাগবে।”

মাহমুদুল বলেন, “কাগজপত্র নিয়ে ফিরে এলে এএসআই সুলতান স্যার আমাকে থানার বাইরে নিয়ে দুই হাজার টাকা দাবি করেন। আমি টাকা দিলে তিনি বলেন- এত লাগতো না, কম হলেও চলতো। পরে বলেন- ওসি স্যারও জানে, তাকেও দিতে হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য স্থায়ী বা বর্তমান ঠিকানার যেকোনো একটিতে আবেদন করা যায়।

যদি পাসপোর্টে ঠিকানা না থাকে, তবে ঠিকানার প্রমাণস্বরূপ জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের সত্যায়িত স্ক্যানকপি প্রয়োজন হয়। দেশের বাইরে থাকা ব্যক্তির ক্ষেত্রে দূতাবাস কর্তৃক সত্যায়িত পাসপোর্টের স্ক্যানকপি দিয়ে দেশে যে কেউ আবেদন করতে পারেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার এএসআই সুলতান মাহমুদ বলেন, “পুলিশ ক্লিয়ারেন্সে টাকা লাগে না। কেউ খুশি হয়ে দিলে নেই। এটা বৈধও না।”মাহমুদুলের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “আমার মনে পড়ছে না।”

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, “ক্লিয়ারেন্সে কোনো টাকা লাগে না। আমার নামে কেউ টাকা নিয়েছে- এটা জানতাম না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »