শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

বিমান দূর্ঘটনার দায় সরকারকে নিতে হবে: মামুন মাহমুদ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৫০৭ Time View

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যাণ্ড কলেজে বিমান দূর্ঘটনার দায় সরকারকে নিতে হবে। নির্বাচিত সরকার ছাড়া দেশ চলতে পারে না। ঢাল নেই তলোয়ার নেই এরকম একটি সরকার দীর্ঘ দিন ক্ষমতায় বসে থাকার জন্য বিএনপি এত বছর ধরে আন্দোলন সংগ্রাম করেনি।

মাইলস্টোন স্কুল অ্যাণ্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫ টায় সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় গ্রীণ গার্ডেন পার্টি সেণ্টারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, সদস্য আজহারুল ইসলাম মান্নান, শহিদুল ইসলাম টিটু, অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, অকিল উদ্দিন ভূঁইয়া, একরামুল করিম মামুন, নাদিম হাসান মিঠু, শাহজাহান মেম্বার, সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মাহমুদ উল্লাহ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ইমাম হোসেন বাদল, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান সহ বিভিন্ন থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

জেলা বিএনপির আহ্বায়ক বলেন, এ বিমান দুর্ঘটনা কেন ঘটলো, কেন প্রশিক্ষন বিমান এ এয়ারপোর্ট থেকে চলবে, এ বিমান চালানোর মত উপযুক্ত কিনা, তা পরীক্ষা-নিরীক্ষা করার আনুষ্ঠানিকতা হয়েছে কিনা, আসলে এটা দুর্ঘটনা, নাকি কোন নাশকতা, এসব খতিয়ে দেখার জন্য তদন্ত করতে হবে।

এ ঘটনা পরিকল্পিত কিনা বিচার বিভাগীয় তদন্ত করে প্রকৃত দোষিদের খুঁজে বের করে আইনের আওয়ায় আনতে হবে।

অন্তর্বতী সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান সচিবালয়। অথচ আন্দোলনের নামে যখন তখন সচিবালয়ে ঢুকে পড়ছে। বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে চলা আন্দোলনে স্লোগান দেওয়া হয়েছে পতিত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার।

তারাও সচিবালয়ে ঢুকে গেছে। বিএনপি দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে। কখনো সচিবালয়ে প্রবেশ করেনি। আর এখন কিছু হলে আন্দোলকারীরা সচিবালয়ে ঢুকে পড়ে। এটা সরকারের চরম ব্যর্থতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »