বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতির সময় ছাত্রদল-যুবদলের হাতে আটক ২

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৯৩ Time View

ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা অক্টো অফিসে রোড এলাকায় হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতির সময় দুইজনকে আটক করেছে স্থানীয় ছাত্রদল ও যুবদলের কর্মীরা। পরবর্তীতে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার অক্টো অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- ফতুল্লা থানার শারজাহান রোলিং মিলস ইয়াদ আলী মসজিদ এলাকার মৃত শহিদুল ইসলামের পুত্র রায়হান (২৪) ও একই থানার দাপা ইদ্রাকপুরের হক রোলিং মিলস এলাকার আমিনুদ্দিনের ছেলে রাফিদুল ইসলাম রুমি (২৩)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, গোপালগঞ্জ ইস্যুতে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ওই দুই ব্যক্তি গভমের্›ট গার্লস স্কুলের সামনে একটি টায়ারে অগ্নিসংযোগ করে মিছিল প্রস্তুতি নিচ্ছিলেন। মিছিলের খবর পেয়ে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় আরও কয়েকজন মিছিলকারী পালিয়ে যায়।

ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, মিছিলের চেষ্টার সময় দুইজনকে আটক হয়েছে। পরবর্তীতে রোববার (২০ জুলাই) দুপুরে তাদের কে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »