বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

প্রেম করার সময় প্রেমিক-প্রেমিকাকে অপহরণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৪৫৩ Time View

সিদ্ধিরগঞ্জে শাহিন সিকদার (৪২) ও হাফিজা আক্তার (২৯) নামে প্রেমিক জুটিকে অপহরণ করে মুক্তিপন দাবির ঘটনায় ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ১টি হাতুড়ী ও ২টি স্টীলের পাইপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) রাত ১১টায় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকাস্থ মিতালী মার্কেটের ১নং ভবনের ২য় তলার একটি কক্ষ থেকে অপহৃতদের উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, বরগুনা জেলার তালতলী থানার চন্দনতলা এলাকার সামছুল আলমের ছেলে ও সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেন পাড়া এলাকার সোহাগের বাড়ীর ভাড়াটিয়া মো: সাখাওয়াত হোসেন (৩৮), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার লক্ষীপুর এলাকার মৃত মনু মিয়ার ছেলে ও মিজমিজি সাহেবপাড়া এলাকার ফজলুর বাড়ীর ভাড়াটিয়া মহিন উদ্দিন (৩৬), ফরিদপুর জেলার সালথা থানার বট্টি এলাকার আক্কাস শেখের ছেলে ও সিদ্ধিরগঞ্জের মিজমিজি সাহেবপাড়া এলাকার ভাড়াটিয়া মো: হৃদয় শেখ (৩০), চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার ডালিমদা এলাকার শাহ আলমের ছেলে ও সিদ্ধিরগঞ্জের মিজমিজি সাহেবপাড়া খলিলের আয়রণ কারখানার শ্রমিক মো: ইমরান (২০) ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কলমা এলাকার মৃত আবুল হোসেন মৃধার ছেলে ফতুল্লার সাহেবপাড়া মিতালী মার্কেটের ৫ম তলার বাসিন্ধা মো: খলিল (৩৪)।

অপহৃতরা হলো, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার শ্রীনগর এলাকার আব্দুল কুদ্দুস সিকদারের ছেলে শাহিন সিকদার ও একই জেলা ও থানার উত্তর বাজিতা এলাকার গাফ্ফার হাওলাদারের মেয়ে ও সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার ভাড়াটিয়া হাফিজা আক্তার।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অপহৃত শাহিন সিকদার পেশায় একজন ব্যবসায়ী। তাঁর গ্রামের বাড়ীতে একটি মুদি দোকান রয়েছে। হাফিজা আক্তার এবং তিনি পাশাপাশি ইউনিয়নে বসবাস করে। সেই সুবাদে হাফিজা আক্তার সম্পর্কে তাঁর প্রতিবেশী ও পূর্ব পরিচিত।

হাফিজা আক্তার তার পূর্ব পরিচিত হওয়ায় তার সাথে কথা বার্তার একপর্যায়ে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। তারপর হাফিজা আক্তারের প্রথম সংসারে বনিবনা না হওয়ায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

পরবর্তীতে হাফিজা আক্তার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়া এলাকায় ভাড়ায় বসবাস করে গার্মেন্টসে চাকরী করতে থাকে এবং তারা উভয়ে মোবাইল ফোনের মাধ্যমে কথা বার্তা বলতে থাকে। একপর্যায়ে মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা ৭টায় শাহিন হাফিজা আক্তারের সাথে দেখা করার জন্য সাইবোর্ড ফুটওভার ব্রীজের পূর্ব পাশে রাস্তার উপর এসে পৌছলে হাফিজা আক্তারের সাথে দেখা হয়।

এসময় হাফিজা আক্তারের সাথে কথাবার্তার একপর্যায়ে ১নং বিবাদী কৌশলে তাদের কাছে এসে কোন অজুহাত ছাড়াই তাদের সাথে খারাপ আচরণ করতে থাকে। তখন শাহিন তার সাথে কথা কাটাকাটি করলে অন্যান্য বিবাদীরা তাদের কাছে আসে এবং তারপর সকল বিবাদীরা পরিকল্পনা অনুযায়ী জোরপূর্বক অজ্ঞাতনামা একটি অটোতে শাহিন ও হাফিজা আক্তারকে উঠাইয়া অপহরণ করে সাইনবোর্ড এলাকার মিতালী মার্কেটের ১নং ভবনের ২য় তলায় অজ্ঞাত একটি রুমের ভিতরে নিয়া তাদের আটক করে রাখে।

তারপর বিবাদীরা মুক্তিপণ বাবদ তাদের কাছে নগদ এক লাখ টাকা দাবী করে। তখন তারা বিবাদীদের দাবীকৃত টাকা প্রদানে অস্বীকার করলে বিবাদীরা লোহার হাতুড়ী ও এসএস স্টীলের পাইপ দ্বারা শাহীনকে এলোপাথারীভাবে মারপিট করতে থাকে। তারপর বিবাদীদের ভয়ে শাহীন তার মানিব্যাগে থাকা নগদ ৭ হাজার টাকা দেয় এবং বিবাদীরা অবশিষ্ট টাকার জন্য তাকে আরও মারপিট করতে থাকলে সে আত্মীয় স্বজনকে অবহিত করে।

তারপর তার আত্মীয়-স্বজনরা বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ বর্ণিতস্থানে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে এবং অপহরণের সাথে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় আরো অজ্ঞাতনামা ৪/৫ জন পালিয়ে যেতে সক্ষম হয়।

এব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »