শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

আমাদের নেত্রী দেশের রাজনীতি অঙ্গনে সর্বশ্রেষ্ঠ অভিভাবক: গিয়াসউদ্দিন

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৮১ Time View

বিএনপি বৃহত্তর রাজনিতী দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুস্পষ্ট ভাষায় বলেছেন, সংস্কার যেমন প্রয়োজন তেমনি ভাবে নির্বাচন চেয়েছে। আমাদের নেত্রী দেশের রাজনীতি অঙ্গনে সর্বশ্রেষ্ঠ অভিভাবক।

মঙ্গলবার ( ১৭ জুন ) বিকেলে নতুন কোর্ট সংলগ্ন ফতুল্লা থানা বিএনপির অফিসের সামনের মাঠে ফতুল্লা থানা বিএনপির আয়োজনে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, ১৬ বছরে অনেক ত্যাগ তিতিক্ষার পরে ৫ আগষ্ট শেখ হাসিনা পালিয়েছে। গঠিত হয় অর্ন্তর্বতীকালীন সরকার। ইতিমধ্য দেশের ব্যবসা প্রতিষ্টান, অর্থনীতি, আইন-শৃঙ্খলা ও আইনের শ্বাসনকে, মানুষের মৌলিক অধীকার, শিক্ষাকে ধ্বংশ করে দিয়েগেছে শেখ হাসিনা। এগুলা প্রতিষ্ঠা করার দরকার। রাষ্ট্র মেরামতে ২০২৩ সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা দিয়েছে। স্বৈরশাসক তিন তিনটি নির্বাচন করে জনগণকে ভোটের অধীকার হরণ করেছে।

তাই এ সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। ভোটের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারকে কাছে ক্ষমতা হস্তান্তর করা হউক। সামনের নির্বাচনকে প্রতিবন্ধকতা করতে স্বৈরশাসকেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রহয়েছে।

‎ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লার সভাপতিত্বে ও থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. এস এম মাহমুদুল হক আলমগীর, থানা বিএনপির সহ-সভাপতি লোকমান হোসেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড. খন্দকার মোঃ আক্তার হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ,ফতুল্লা থানা যুবদলের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সীমান্ত প্রধান,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল মাহমুদ, জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল সহ অসংখ্য নেতৃবৃন্দ।

গিয়াসউদ্দিন বলেন, যে অন্যায় করে নাই তাকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হউক। আর যারা অন্যায় করেছে তাদের শাস্তির আওতায় আনা হউক। আপনারা দুই কমিটিকে নিয়ে একমঞ্চে উঠার ব্যবস্থা করতে হবে। সেই মঞ্চে কারোর কোন নাম থাকবে না। কোন প্রধান অতিথি বা বিশেষ অতিথি থাকবেনা।

নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ হাসপাতাল নাই, খেলার মাঠ নাই। এ জেলা ধনী জেলা অথচো শ্রমিকদের বাসস্থান নাই তাদেরকে পুনর্বাসন করতে হবে। শহরে যানজট নিরসন করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »