বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার

রূপগঞ্জে ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৪৪৬ Time View

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত ৪ কোটি ৭ লাখ ৪১ হাজার ৩০০ টাকার উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৮ লাখ ৮৪ হাজার ৯০০ টাকা। বুধবার (২৮ মে) দুপুরে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত উম্মুক্ত বাজেট অনুষ্ঠানে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির মিয়া এ বাজেট ঘোষণা করেন।

গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সচিব খোরশেদ আলম অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- সাংবাদিক মো. হানিফ মোল্লা, ইউপি সদস্য তপন কুমার ঘোষ, জামাল উদ্দিন মিয়া, রফিকুল ইসলাম ভুঁইয়া, বাচ্চু ভুঁইয়া, মোফাজ্জল হোসেন খোকন, আক্তার হোসেন, নুরুল ইসলাম, নাঈম ভুঁইয়া, নুর জাহান বেগম, শিল্পী আক্তার ও গোলাকান্দাইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক মোল্লা সহ আরো অনেকে।

বাজেটে যোগযোগ খাত, শিক্ষা, স্বাস্থ্য, পয়:নিষ্কাশন ও বজ্র ব্যবস্থাপনায় বেশি বরাদ্দ রাখা হয়েছে। তবে দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে এ বছর ইউনিয়ন পরিষদের কোনো ধরণের কর বৃদ্ধি করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »