রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

ফতুল্লায় পশুর হাটের শিডিউল নিয়ে দফায় দফায় সং ঘর্ষ: আহত ২০

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩৬৩ Time View

ফতুল্লায় কুরবানির পশুর হাটের শিডিউল ক্রয় নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে সন্ত্রাসীরা। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতরা হলেন- ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, বিএনপি নেতা লাভলু, হানিফা, আরিফসহ ১৫-২০ জন। বুধবার (২৮ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফতুল্লার সস্তাপুর এলাকায় অবস্থিত সদর উপজেলা কার্যালয় মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ ধাওয়া করে পরিস্থিতি শান্ত করে এবং ৮ জনকে আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদরের গোপনগর ইউনিয়ন থেকে ৩০-৩৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী সকালে উপজেলায় আসে। এরপর তারা কয়েকজন উপজেলা নির্বাহী অফিসারের পাশের কক্ষের সামনে অবস্থান নেন। আর কিছু লোক উপজেলা পরিষদের মাঠে অবস্থান করেন। যারা হাটের সিডিউল ক্রয় করে বাহিরে বের হয় তাদেরই দেহ তল্লাশি করে শিডিউল রেখে দেয়।

এ বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে বিএনপি নেতা লাভলু, হানিফাসহ ১০-১২ জন ওই সন্ত্রাসীদের মারধরে আহত হন। এরপর বিকালে ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার আসেন উপজেলায়। তখন তার সামনেই ওই সন্ত্রাসীরা উচ্ছৃঙ্খলতা করলে তিনি প্রতিবাদ করেন। এ সময় সন্ত্রাসীরা তাকেও মারধর করেন।

বিষয়টি রুহুল আমিন শিকদারের লোকজন জানতে পেরে তারা এসে ওই সন্ত্রাসীদের ধাওয়া করে কয়েকজনকে গণপিটুনি দেন। তখন ওই সন্ত্রাসীদের মধ্যে কিছু পালিয়ে যায় আর ৮ জন উপজেলা কার্যালয়ের অফিস কক্ষে আশ্রয় নেয়। এ সময় পুলিশ তাদের আটক করেন। তাৎক্ষণিক আটককৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সদরের ১৫টি পশুর হাটের শিডিউল বিক্রি হয়েছে। এর মধ্যে কিছু উচ্ছৃঙ্খল যুবক পরিস্থিতি অশান্ত করে তুলেছে। তাদের আটক করা হয়েছে। নাম-পরিচয় জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »