রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি

নাসিক ভবনে অটোরিকশা চালকদের তা ন্ড ব: আ হ ত ১৮

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৭৫ Time View
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভবনে হামলা চালিয়েছে অনুমোদনহীন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন।
সোমবার (১২ মে) দুপুরে নিতাইগঞ্জস্থ নগর ভবনে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ শহরে অনুমোদনহীন অবৈধ অটোরিকশা চলাচল নিষিদ্ধ করায় এর প্রতিবাদে সোমবার দুপুরে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে অবৈধ অটোরিকশা চালকরা।
পরে সশস্ত্র অটোরিকশা চালকরা নগর ভবনের প্রধান ফটকের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা ও তাণ্ডব চালায়। অবরুদ্ধ হয়ে পড়েন সকল কর্মকর্তা ও কর্মচারীরা।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। তবে ঘটনার পর নগর ভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও বিক্ষোভ করলেও কিছুক্ষণ পর অটোরিকশা চালকরা বেপরোয়া হয়ে উঠলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এক পর্যায়ে অটোরিকশা চালকরা রাম দা, ছুরি, চাপাত, চাইনিজ কুড়াল, লোহার রড, পাইপ ও লাঠিসোঁটা সহ দেশীয় এবং ধারালো অস্ত্রশস্ত্র হাতে নিয়ে অতর্কিতভাবে নগর ভবনের প্রধান ফটকে হামলা চালায়। এসময় যানজট নিরসনে নিয়োজিত কর্মীরা বাঁধা দিলে তাদেরকে মারধর সহ ধারালো অস্ত্রের আঘাতে আহত করা হয়। এসময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে হামলাকারীরা।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দাবি, হামলার ঘটনায় যানজট নিরসনে নিয়োজিত শিক্ষার্থী জান্নাতুল নাঈম শাওন, সম্রাট, কামরুন্নাহার শিমলা ও কর্মকর্তা-কর্মচারী সহ অন্তত আঠারো জন আহত হয়েছেন। আহতদের নগর ভবন সংলগ্ন সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ঘটনায় নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাকির হোসেন।
তিনি বলেন, ‘অনুমোদনহীন অবৈধ অটোরিকশা চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে অটো চালকরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে আমাদের কর্মীদের উপর হামলা চালায়। আমাদেরকে অবরুদ্ধ করে রাখে। অনেককে মারধর করে ও পিটিয়ে আহত করে। আবার কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করেছে। সর্বমোট আমাদের আঠারোজন আহত হয়েছেন। আহতদের মধ্যে যানজট নিরসন কাজে নিয়োজিত বারোজন ছাত্র প্রতিনিধি রয়েছেন। বাকিরা আমাদের কর্মকর্তা কর্মচারী। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা বেশি গুরুতর। আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরে অনুমোদনহীন অটোরিক্সা বন্ধে সিটি করপোরেশন লাইসেন্স চালু করে। এর মাধ্যমে অটোচালকদের যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়কে বিশৃঙ্খলা নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে যাচ্ছে নাসিক। তবে নিবন্ধনবিহীন অটোচালকরা পূর্বের ন্যায় নিবন্ধন ছাড়াই শহরে চলাচলের দাবী জানিয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »