সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আমলাপাড়া আদর্শ স্কুলে অভিভাবক ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয় আদালত চত্বর থেকে চু.রি হওয়া প্রাইভেট কার উদ্ধার: চো.র চ.ক্রে.র ৩ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা

গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৮৫ Time View

‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির উদ্বোধন করেছেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। শনিবার (১০ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব (উপ-সচিব) মোঃ নূর কুতুবুল আলম, আনসার ও ভিডিপি, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল, গণপূর্ত, সড়ক ও জনপদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো. মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মো: আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য মওলানা মো: মঈনুদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মোস্তফিজুর রহমান দিপু ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার মো: নাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ শাখার আহ্বায়ক নিরব রায়হান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ শাখার সদস্য সচিব মোহাম্মদ জাবেদ আলম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এসময় নগরবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করে। র‌্যালি শেষে বকুল গাছ রোপণের মাধ্যমে পরিবেশের প্রতি ভালোবাসার প্রতীক স্বরূপ একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়। এরপর বেলুন উড়িয়ে “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির শুভ সূচনা ঘোষণা করা হয়। পরে ১৪টি নির্ধারিত স্থানে একযোগে প্রায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শরফ উদ্দিন আহমদ চৌধুরী নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যক্রমের প্রশংসা করেন বলেন, “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচি একটি সময়োপযোগী ও সুদূরপ্রসারী উদ্যোগ। নদী রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে।

“নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্ব সেরা” এই প্রত্যয়ে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে তিনি কেন্দ্রীয় ঈদগাহের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পানাম নগর ও সার্কিট হাউজ চত্বরে নির্মিত নতুন ফোয়ারা উদ্বোধন করেন। দিনব্যাপী কর্মসূচির পরিশেষে বিভাগীয় কমিশনার বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা শাখার কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং কর্মদিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »