বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

১০ মাস পর চালু হলো আগুনে পুড়ে যাওয়া নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২১৭ Time View

কোটা সংস্কার আন্দোলনের সময় আগুনে পুড়ে যাওয়া নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসটি প্রায় ১০ মাস পর আবারও চালু হয়েছে। রবিবার (৪ মে) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্করোডের ফতুল্লার ভুইঘরে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। পাসপোর্ট অফিসটির কার্যক্রম চালু হওয়ার পর পরিদর্শনে আসেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জামাল হোসেন সহ গণমাধ্যমকর্মীরা।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা সাংবাদিকদের বলেন, “এই অফিসে কোনো প্রকার দালালচক্রের স্থান হবে না। আমি নাগরিকদের অনুরোধ করব, কেউ যেন দালালের আশ্রয় না নেন। আমরা পাসপোর্ট সেবাকে শতভাগ স্বচ্ছ ও হয়রানিমুক্ত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। কোথাও দালালচক্রের উপস্থিতি বা কার্যকলাপের খবর পাওয়া মাত্রই আমরা তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করব এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক জামাল হোসেন বলেন, আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে নবনির্মিত এই অফিস এখন থেকে পুনরায় পাসপোর্ট সেবা প্রদান শুরু করবে। এতে করে জেলার পাঁচটি উপজেলার সাধারণ মানুষ আবারও নিজ এলাকার মধ্যেই এই গুরুত্বপূর্ণ সেবা গ্রহণ করতে পারবেন।

পাসপোর্ট সেবা গ্রহণ করতে আসা জিয়া রওন হক জানান, আমি একজন ব্যবসায়ী। আমি সিদ্ধিরগঞ্জে থাকি। তাই আমার পাসপোর্ট নবায়ন করতে মুন্সিগঞ্জ যাওয়া লাগতো। কিন্তু সিদ্ধিগঞ্জ থেকে মুন্সিগঞ্জ অনেক দূর হওয়ায় যাওয়া হয়ে ওঠেনি। তবে এখন সাইনবোর্ডে অবস্থিত পাসপোর্ট অফিস কি চালু হওয়ায় ভোগান্তি অনেক কমে গেছে। আজ আমি আমার পাসপোর্ট নবায়ন করতে এসেছি। কোন দালাল ধরে নয়, নিজে নিজেই সবকিছু করেছি। আশা করি খুব দ্রুতই আমি আমার পাসপোর্ট পেয়ে যাবো।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট তৈরি, নবায়ন ও অন্য সেবার জন্য প্রতিদিন প্রায় দেড় হাজার মানুষ সেবা নিতে আসতেন এই কার্যালয়ে। কিন্তু ভবন পুড়ে যাওয়ায় নয় মাস সেবা কার্যক্রম বন্ধ থাকে। নাগরিক সেবা অব্যাহত রাখতে নারায়ণগঞ্জকে তিন জোনে ভাগ করে পার্শ্ববর্তী তিন জেলার আঞ্চলিক অফিস থেকে সেবা নেয়ার নির্দেশা জারি করে কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লার বাসিন্দারা কেরানীগঞ্জ, সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজারের বাসিন্দারা নরসিংদী এবং বন্দর ও সিদ্ধিরগঞ্জের বাসিন্দাদের মুন্সীগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে সেবা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়। তবে অন্য জেলায় গিয়ে সেবা গ্রহণ করতে গিয়ে নানা রকম ভোগান্তির শিকার হতে হয়েছে গ্রাহকদের ।

উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই রাতে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভয়াবহ সেই অগ্নিকান্ডে অফিস ভবনসহ ভেতরের সব আসবাবপত্র, প্রযুক্তি যন্ত্রাংশ এবং বিতরণের জন্য প্রস্তত থাকা প্রায় ৮ হাজার পাসপোর্ট সম্পূর্ণভাবে পুড়ে যায়। এ ঘটনায় পাসপোর্ট সেবায় চরম ব্যাঘাত ঘটে এবং নাগরিকদের মধ্যে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »