রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

এলজিইডি অফিসে দুদকের অভিযান: নেওয়া হল ৫ বছরের প্রকল্পের নথি

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩২৩ Time View

বন্দর উপজেলা এলজিইডি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় তারা ওই অফিস থেকে বর্তমানে বিভিন্ন চলমান প্রকল্প ও গত ৫ বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নথি নিয়ে গেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালায় দুদকের একটি দল। অভিযানে ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক মশিউর রহমান ও শরিফুল ইসলাম।

অভিযান শেষে দুদকের উপ-সহকারী পরিচালক মশিউর রহমান সাংবাদিকদের জানান, আমরা প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বন্দর উপজেলা এলজিইডি অফিসে অভিযান চালিয়েছি।

তিনি বলেন, গত ৫ বছরের উন্নয়ন কাজ ও বর্তমানে যেসব কাজ চলমান রয়েছে সেসব কাজের আমরা তথ্য চেয়েছি। এখানে কোন অনিয়ম ও দুর্নীতি হয়েছে কিনা তা দেখতে সরেজমিনে এসেছি। এখানে অনেক ধরনের কাজ রয়েছে। এখানে কাজের ভলিউম বেশি, তাই সেসব কাজের বিষয়ে তথ্য চেয়ে নেওয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজনে আমরা এই অফিসে আবার আসবো।

দুদক দলের অভিযান প্রসঙ্গে জানতে চাইলে বন্দর উপজেলা এলজিইডি অফিসের প্রকৌশলী শামসুর নাহার, দুদকের একটি দল আমাদের অফিসে এসেছিল। তাঁরা আমাদের বর্তমান ও চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলোর কী অবস্থা ও বিগত ৫ বছরের যেসব উন্নয়ন কাজ হয়েছে সেসবের বিষয়ে তথ্য জানতে চেয়েছেন। আমরা তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন কাজের তথ্য দিয়েছি। বিকেলের দিকে দুদকের দল উপজেলা অফিস ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »