মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ঘুমের ঔষধ খাইয়ে স্বামী হ.ত্যার অভিযোগ: স্ত্রী গ্রেপ্তার আমলাপাড়া আদর্শ স্কুলে অভিভাবক ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয় আদালত চত্বর থেকে চু.রি হওয়া প্রাইভেট কার উদ্ধার: চো.র চ.ক্রে.র ৩ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান মুক্ত

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৩৩২ Time View

কারাগার থেকে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। তার নেতা-কর্মী ও অনুসারীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নিয়েছেন। রোববার (১৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

রোববার সকাল সাড়ে ১০ টায় জাকির খান কারাগার থেকে মুক্ত হলে তার আত্মীয়-স্বজন ও নেতাকর্মীরা জেল গেট থেকে ফুল ও মালা দিয়ে তাকে বরণ করে নেন। এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ফিলিস্তিনের পতাকা নেড়ে আনন্দ উল্লাস করে। পরে গাড়িতে চড়ে তিনি পুরো শহর ঘুরে শোডাউন দেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, সন্ত্রাস বিরুদ্ধে একটি মামলায় পাঁচ বছরের সাজার মেয়াদ শেষ হলে জাকির খানকে মুক্তি দেওয়া হয়।

এ বিষয়ে জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম বলেন, “জাকির খানের বিরুদ্ধে ৩৩টি মামলা ছিল। এরমধ্যে ৩২টিতে তিনি খালাস পেয়েছেন। বাকি ১টি মামলায় তিনি জামিনে আছেন।

তিনি আরও বলেন, অনেক আগে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী একটি মামলা হয়েছিল। সেই মামলায় আজ তিনি সাজা শেষ করে মুক্তি পেয়েছেন।

উল্লেখ্য, হত্যা মামলাসহ মোট ৩৩টি মামলার আসামি জাকির খান দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র‌্যাব-১১ এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি খালাস পান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »