শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫

কর্মসূচিতে যোগ না দেয়ায় ইপিজেডের ২ কারখানায় ভাং*চুর: আটক ৪৫

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৪১২ Time View

আদমজী ইপিজেডের অভ্যন্তরে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ না দেয়াকে কেন্দ্র করে দুটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে বহিরাগত দুর্বৃত্তদের সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শনিবার (১২ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পাঞ্চল পুলিশ-৪’র নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা।

এর আগে শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ইউনুস্কো বিডি লিমিটেড গার্মেন্টস এবং অনন্ত হূয়াশিং গার্মেন্টস কারখানার কাঁচ ভাঙচুর করে। এ সময় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিল্পাঞ্চল, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিত নিয়ন্ত্রণে আনেন।

শিল্পাঞ্চল পুলিশ ও শ্রমিকরা জানায়, বিকেল ৫টার দিকে ৩০০-৪০০ বহিরাগত শ্রমিক ইপিজডে অভ্যন্তরে ঢুকে ইপিজেডের শ্রমিকদের মার্চ ফর গাজা ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে অংশ নিতে বলে। এ নিয়ে ইউনুস্কো বিডি লিমিটেড গার্মেন্টস এবং অনন্ত হূয়াশিং গার্মেন্টস কারখানার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষের ঘটনা ঘটে।

শিল্পাঞ্চল পুলিশ-৪’র নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা বলেন, বহিরাগত ৩০০-৪০০ শ্রমিক ইপিজেড এলাকায় প্রবেশ করে ইপিজেডের শ্রমিকদের নিয়ে মার্চ ফর গাজা ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করার চেষ্টা করে। এ সময় ইউনুস্কো বিডি লিমিটেড গার্মেন্টস এবং অনন্ত হূয়াশিং গার্মেন্টস কারখানার শ্রমিকদের সঙ্গে ইটপাটকেল নিক্ষের ঘটনা ঘটে। এ সময় দুটি কারখানার কাঁচ ভাংচুর করা হয়। এ সময় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা জানা যায়নি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, জেলা পুলিশ ঘটনাটি পড়ে জেনেছে। ইপিজেডে কুইক রেসপন্স করেছে র‌্যাব ও সেনাবাহিনী। সেনাবাহিনী ৪৫ জনকে আটক করে পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এই ঘটনার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র কাজ করতে পারে ধারণা এ পুলিশ কর্মকর্তার। তিনি বলেন, ফিলিস্তিন ইস্যু তো নিরপেক্ষ ইস্যু। এই মিছিলে তো সব দলের লোকজন থাকেন। কেউ অন্য কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে এটি করেছেন কিনা পুলিশ সেটি তদন্ত করবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »