বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

রূপগঞ্জে তারেক রহমানের পক্ষে ঈদ সামগ্রী বিতরণ

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৩০২ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর এলাকায় ২ হাজার ৫ শতাধিক গরীব অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলার কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছিনউদ্দিন বাচ্চু, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি আলহাজ¦ মজিবুর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কোহিনুর আলম, দপ্তর সম্পাদক এস আলম রিপন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক রোকন মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক ইসমাইল মামুন ও যুবদল নেতা শওকত ওসমান প্রমুখ। ঈদ সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, চিনি, সেমাই, আলু, পিয়াজ, লবন, তেল।

সভায় মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গরীব অসহায় ও সাধারণ মানুষ কোন সাহায্য সহায়তা পায়নি। ঈদের দিন অনেকের ঘরে রান্না পর্যন্ত হয়নি। খেয়ে না খেয়ে দিনাতিপাত করতো। বিএনপি কোন অসুস্থ্য রাজনীতি করে না। এমনকি পছন্দও করেনা। এবারের ঈদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সারা দেশে গরীব অসহায় প্রতিটি পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌছে দেয়া হচ্ছে। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »