শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

শেখ হাসিনা সরকার ব্যতিত সকল রাজনৈতিক দলের সাথে আমরা ঐক্য চাই: আব্দুল বাছেত আজাদ

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২২ Time View

খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছেত আজাদ বলেছেন, আমাদের বক্তব্য প্রথম থেকেই পরিস্কার যারা ফ্যাসিবাদ এবং যারা এর বাইরে তাদের সাথে কেয়ামত পর্যন্ত দ্বন্ধ থাকবে আমাদের। এই বাংলাদেশের বাতিল হলো এই ফ্যাসিবাদ হাসিনা সরকার। এই সরকার ব্যতীত যত সংগঠন আছে সকল সংগঠনের সাথে আমরা ঐক্য চাই। পাঁচ আগষ্টের প্রথম থেকেই আমরা সকলে ঐক্য হয়ে সফল একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার চেষ্টা করি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কেন্দ্রীয় ঈদ গা ময়দানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা চাচ্ছি ইসলাম নামে বিভিন্ন সংগঠন আছে আমাদের সবার মাঝেই কিছু মতবিরোধ আছে। কিন্তু আমাদের কাবা এক আমাদের কোরআন এক। তাই সবাই এক। ব্যক্তিগত মত বিরোধ থাকতে পারে তারপরও দেশের সাথে এবং জনগনের স্বার্থে আমরা ঐক্য চাই।

তিনি আরো বলেন, আমাদের বিভেদ কাম্য নয়। আমরা ইসলামের একটা প্লাটফর্ম নিয়ে একটা মার্কা থাকে তাহলে জনগনের ভোট দিতেও সুবিধা হবে। জামায়াত, খেলাফত মজলিস ও শাসনতন্ত্র থাকবে সেখানে একটাই ইসলাম থাকবে। আমরা দ্রুত নির্বাচন চাই এবং সংস্কারটাও দ্রুত চাই। আমরা সবাই যখন একসাথে বসবো তখন আমরা সবাই প্রার্থী দিবো।

এসময় নারায়নগঞ্জ জেলা খেলাফত মজলিস এর সভাপতি মাওলানা আহামদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহামদ আব্দুল কাদের, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব এবি এম সিরাজুল। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ডা. শরীফ মোহাম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »