বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

মধ্যরাতে আব্বাসী হুজুরের বাসায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৪ Time View

মধ্যরাতে আব্বাসী হুজুরের বাসায় এলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১০ নম্বর ওয়ার্ডের পাঠানটুলি এলাকায় আব্বাস মঞ্জিলে বসবাস করেন ড. এনায়েত আব্বাসী হুজুর। আব্বাসী হুজুরের এ বাসায় শবে বরাতের রজনীতে হঠাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আসেন।

এদিকে তার আসার খবর পেয়ে ছুটে যান সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি ও নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডিএইচ বাবুলসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। যা ডিএইচ বাবুল পরবর্তীতে তার ফেসবুক একটি ছবি পোস্ট করে জানিয়ে দেন তিনি। এ সময় তাদের কাছে হাসনাত আব্দুল্লাহ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।

ডিএইচ বাবুল জানান, শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে হাসনাত আব্দুল্লাহ পাঠানটুলি আব্বাস মঞ্জিলে ড. এনায়েত আব্বাসী হুজুরের সাথে দেখা করতে আসেন। হাসনাত আব্দুল্লাহ মূলত আব্বাসী হুজুরকে তার গ্রামের বাড়িতে একটি ওয়াজের দাওয়াত দিতে এসেছিলেন।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার আব্বাসী মঞ্জিলে আসেন ড. এনায়েত উল্লাহ আব্বাসী হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে। এ সময় আব্বাসী হুজুর আমাদের সেখানে ডেকে নিয়ে যান। আমরা সেখানে গেলে হাসনাত আব্দুল্লাহ আমাদের সঙ্গে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে খোঁজ খবর নেন। সারাদেশের মতো নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতিও অনেকটা অস্বাভাবিক, প্রতিনিয়ত চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে, এছাড়া বিভিন্ন সময় হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে, মাদকের ব্যাপকতা বেড়ছে, এসব বিষয় আমরা তার কাছে তুলে ধরি। সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা স্থানীয় নেতৃবৃন্দরা তার কাছে সহযোগিতার কথা বলি। তিনি যেনো সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে কথা বলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »