বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৭ Time View

নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি চাইনিজ রেষ্টুরেন্টে ৫ সদস্য বিশিষ্ঠ কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, শরীফ আহম্মেদ টুটুল, সদস্য মো. গিয়াস উদ্দিন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এই সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হয় বলে জানান আহ্বায়ক মামুন মাহমুদ।

তিনি বলেন, ‘মূলত আজকের আমাদের এই সভাটি ছিল নিজেদের মধ্যে পরিচিতি সভা। আজকে আমরা সর্বসম্মতিক্রমে বেশ কয়েকটি সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি। আগামীকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ১০টি ইউনিটের বিএনপির যে কমিটি আছে সেগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আবার বসব। সারাদেশে বিএনপির সদস্য নবায়ন চলছে। নারায়ণগঞ্জে এখনো সেই কার্যক্রম শুরু হয়নি। ২০১৭ সালে যারা সদস্য হয়েছেন তারাই নতুন করে সদস্য নবায়ন করতে পারবে। ওই সদস্যদের মধ্যে থেকে যদি কেউ মৃত্যুবরণ করে থাকে বা দল ত্যাগ করে থাকে তারা সদস্য পদ নবায়ন করতে পারবে না। অন্যদিকে যদি কারও সঙ্গে বিগত ফ্যাসিস্ট সরকারের সম্পর্ক থেকে থাকে এবং সেটা প্রমাণিত হয় তাহলেও সদস্যপদ নবায়ন করা যাবে না। খুব দ্রুত আমাদের নবগঠিত কমিটির উদ্যোগে একটি আনন্দ র‌্যালী করব নারায়ণগঞ্জ শহরে। আমাদের প্রথম সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা সামনের দিকে সাংগঠনিক বিভিন্ন আরও কর্মসূচি পালন করব।’

পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে বর্ধিত করার কোনো নির্দেশনা কেন্দ্র থেকে দেওয়া হয়েছে কি না জানতে চাইলে মামুন মাহমুদ সাংবাদিকদের জানান, ‘এই বিষয়ে আমাদের এখনো কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। তবে আমরা কেন্দ্রের কাছে এই বিষয়ে নির্দেশনা চাইব। কেন্দ্রের নির্দেশনা মোতাবেক আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »