সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদালত চত্বর থেকে চু.রি হওয়া প্রাইভেট কার উদ্ধার: চো.র চ.ক্রে.র ৩ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক

নারায়ণগঞ্জে হোসিয়ারী কারখানায় ও হাসপাতালে অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬৩ Time View

নারায়ণগঞ্জে পৃথক দুুটি স্থানে হোসিয়ারী কারখানায় ও হাসপাতালের পরিত্যক্ত ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৬ জানুয়ারী) ভোররাত সোয়া ৪টায় নগরীর নয়ামাটি এলাকায় ১০ তলা ভবনের ৫ তলায় অবস্থিত জান্নাত ফ্যাশন নামের একটি হোসিয়ারী কারখানায় ও শনিবার (২৫ জানুয়ারী দিবাগত রাত সাড়ে ১২টায় বঙ্গবন্ধু সড়কের পাশে অবস্থিত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের ভেতরে নার্সিং ডরমেটরীর একতলা পরিত্যক্ত পাকা ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস (মন্ডলপাড়া) স্টেশনের দুইটি ইউনিট পৃথকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করতে সক্ষম হয়। আগুনে হোসিয়ারী কারখানার ফ্রেবিক্স, তৈরি পোশাক, মেশিন, থানা কাপড় ও আসবাবপত্র এবং হাসপাতালের পরিত্যক্ত ভবনের ৪টি কক্ষের মালামাল, আসবাবপত্র ও বেডিং পুড়ে গেছে। রবিবার আগুনের এ বিষয় দুটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর (মন্ডলপাড়া) ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফিন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান।

তিনি বলেন, রবিবার ভোররাতে নগরীর নয়ামাটি মমতাজ নুর টাওয়ারের ১০ তলা ভবনের ৫ তলায় অবস্থিত জান্নাত ফ্যাশন নামের হোসিয়ারী কারখানায় বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকান্ড শুরু হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ভোররাত ৪টা ২৭ মিনিটে আগুনস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভোর ৫টা ৫০ মিনিটে সম্পুর্ণ আগুন নির্বাপন করা সম্ভব হয়। আগুনে হোসিয়ারী কারখানার ফেব্রিক্স, তৈরি পোশাক, মেশিন, থান কাপড় ও আসবাবপত্র পুড়ে যায়। আগুনে আনুমানিক ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে এবং ৩০ লাখ টাকার মালামাল আগুন থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান আরো জানান, শনিবার দিবাগত মধ্যরাতে রাতে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের ভেতরে নার্সিং ডরমেটরীর একতলা পাকা পরিত্যক্ত ভবনে অগ্নিকান্ড শুরু হয়। এ খবর পেয়ে আমাদের দুটি ইউনিট রাত ১২টা ৪০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। রাত ১টা ২০ মিনিটে সম্পুর্ণ আগুন নির্বাপন করা সম্ভব হয়। ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেট থেকে আগুনে সূত্রপাত হয়েছে। আগুনে ওই ভবনের ৪টি কক্ষের পরিত্যক্ত মালামাল, আসবাবপত্র ও বেডিং পুড়ে গেছে। আগুনে আনুমানিক ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে এবং ৫ লাখ টাকার মালামাল আগুন থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরো জানান, আগুনের দুটি ঘটনায় কেউ হতাহত হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »