বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে বিকাশ ব্যবসায়ীর পৌনে ৩ লাখ টাকা ছিনতাই

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২৪০ Time View

সিদ্ধিরগঞ্জে শাহ জামান নামে এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে একটি ব্যাগে থাকা নগদ পৌনে ৩ লাখ টাকা ও ফ্ল্যাক্সিলোডের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ জানুয়ারী) দিবাগত মধ্যরাত সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়ার আমজাদ মার্কেট এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী জানান, মিজমিজি দক্ষিণপাড়ার আমজাদ মার্কেট সংলগ্ন কাসেম আলী মসজিদের পাশে ভুক্তভোগী শাহ জামানের বিসমিল্লাহ টেলিকম নামে একটি দোকান রয়েছে। সে প্রতিদিনের ন্যায় সোমবার রাতেও তার দোকানটি বন্ধ করার সময়ে হঠাৎ এক ছিনতাইকারী দোকানের সামনে এসে তাকে আঘাত করে হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। ভুক্তভোগী জামান জানান, রাতে দোকান বন্ধ করে তালা লাগানোর সময়ে আমাকে পেছন দিক থেকে আঘাত করে আমার হাতে থাকা টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌড়ে পালায় এক ছিনতাইকারী। পরে আমি তাকে ধরার জন্যে প্রায় আধা কিলোমিটার রাস্তায় দৌড়েও তাকে ধরতে পারিনি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ঘটনার পরই পুলিশের একটি টিম পাঠিয়েছি। এই ঘটনায় ভুক্তভোগী জামান সিদ্ধিরগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় মামলা নেয়া হচ্ছে। ভূূক্তভোগীর খোয়া যাওয়া টাকাসহ মোবাইল ফোন উদ্ধার ও আসামীকে সনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »