বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

সকল সমস্যার সমাধান আমরা বাস্তবায়ন করতে চাই: নবাগত ডিসি

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২৪২ Time View

নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সাংবাদিকরা একদিকে জাতির চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করেন অপর দিকে আপনারা হলেন সমাজের দর্পন। জাতির কাছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও আপনারা সমাজের চরিত্র তুলে ধরেন। আজ আপনারা বিভিন্ন সমস্যার কথা জানালেন। এর মধ্যে কয়েকটি সমস্যা প্রায় প্রতিটি জেলাতেই দেখা যায়। আপনারা ডাক্তারের সমস্যার কথা বললেন, জমি দখল, নদী দুষন; এই সমস্যাগুলো প্রত্যেকটা জেলাতেই দেখতে পাই। তবে আপনাদের কথায় নারায়ণগঞ্জের জন্য মুল চ্যালেঞ্জ আমার যেটা মনে হলো সেটা হচ্ছে যানজট। এটা ছাড়া হকারদের বিষয়টাও একটি বড় সমস্যা।

বুধবার (১৫ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জের ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি। এ সময় জেলা প্রশাসনের উধ্বতণ কর্মকর্তাগণ ও নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে সকলের সাথে পরিচিত হন নবাগত ডিসি। পরে নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার কথা জেলা প্রশাসক বরাবর তুলে ধরেন উপস্থিত সাংবাদিকরা।

তিনি বলেন, জেলা প্রশাসক হিসেবে বলতে চাই, এই সকল সমস্যার সমাধান আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি জেলায় আসি। তবে, আমরা যখন কাজ করতে আসি তখন ওই জেলাটাকে নিজের জেলাই মনে করি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজবাড়ীর সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তাঁকে ফুল দিয়ে বরণ করেন নারায়ণগঞ্জ জেলার বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ড. মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মুহম্মদ শামীম কিবরিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাশফাকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব-আল-রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদ হাসান সিদ্দিকী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »