সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কন্টেইনার পোর্ট ও মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে নাসিক প্রশাসককে নাগরিক কমিটির চিঠি সিদ্ধিরগঞ্জে ১ হাজার ১২০ লিটার জ্বালানি তেল উদ্ধার আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি

আদমজীর আলোচিত গডফাদার যুবলীগ নেতা মতি ছেলেসহ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৬৭ Time View

সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার বহুল আলোচিত গডফাদার, যুবলীগ নেতা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময় তার ছেলে বাবইও পুলিশের হাতে গ্রেফতার হয়। সোমবাের (১৩ জানুয়ারী) ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক এ তথ্য নিশ্চিত করেন।

মতিউর রহমান মতি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি। ৫ আগস্টের পর তিনি নারায়ণগঞ্জ ছাড়েন। জুলাই আন্দোলনে ছাত্রদের উপর তিনি ও তার বাহিনী হামলা চালিয়েছে বলে ঐ সময় আন্দোলনকারীরা অভিযোগ কেেরন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টায় অসংখ্য মামলা রয়েছে।

আওয়ামীলীগ ক্ষমতা থাকাকালীন সময়ে দুর্নীতির একটি মামলায় কারাভোগ করেন মতি। মতিউর রহমান মতির বিরুদ্ধে ৬ কোটি ১ লাখ ৭২ হাজার ২৬৫ টাকার সম্পদের তথ্য গোপনসহ ১০ কোটি ৮৬ লাখ ৫ হাজার ৬৩৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় ওই মামলায়।

এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাংকে ৮২ কোটি ৫১ লাখ ৪২৪ টাকা জমা করে তার থেকে ৭৪ কোটি ১৩ লাখ ৮৮ হাজার ৬৮৯ টাকা উত্তোলন করে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অবস্থান গোপন করারও অভিযোগ আনা হয় বলে জানায় দুদক সূত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »