মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার

জামিনে মুক্ত নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২৯০ Time View

নারায়ণগঞ্জে যুবদল নেতা আনোয়ার হোসেন আনু হত্যামামলায় জামিনে মুক্ত হলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেল মাহমুদ। সন্দেহভাজন আসামি হিসেবে গত বছরের ৭ নভেম্বর গ্রেফতার করা হয় রাসেলকে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তিনি কারাগার থেকে মুক্তি পান। এ নিয়ে মামলার ৮ আসামির মধ্যে ৭ জনই জামিনে মুক্ত হলেন।

গত বছরের ২৬ অক্টোবর নরায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের পশ্চিম পাশে হেলেনা সেঞ্চুরি অ্যাপার্টমেন্টের লিফটের ফাঁকা জায়গার নিচতলা থেকে যুবদল নেতা আনুর লাশ উদ্ধার করা হয়। আনু ওই ভবনের নবম তলায় ছেলে মেয়ে নিয়ে বসবাস করতেন। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল ও নিহতের ছেলে-মেয়ে ও শ্বশুর বাড়ির স্বজনসহ ৮ জনকে আসামি করে ফতুল্লা থানায় মামলা করেন আনুর বড় ভাই বাদশা।

নিহত আনু নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনিরের ছোট ভাই।

জামিনে মুক্ত হয়ে রাসেল মাহমুদ বলেন, একটি জমি নিয়ে আনুর সঙ্গে তার ভাইদের দ্বন্দ্ব ছিল। তার জেরেই আনুকে হত্যা করা হতে পারে। যেহেতু মামলাটি বিচারাধীন এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।

নিহতের স্বজনদের দাবি, আনুর সাবেক স্ত্রী ও ছেলে-মেয়ে সম্পত্তির লোভে তাকে হত্যা করেছে। কিন্তু আনোয়ার হোসেন আনুর মেয়ে প্রেরণার দাবি, তার বাবা মাদকসেবী ছিলেন। এ নিয়ে বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। এক পর্যায়ে তার মা তার বাবেকে ডিভোর্স দিয়ে চলে যাওয়ায় তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »