মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী

দুর্নীতির অভিযোগে ডিপিডিসি সিদ্ধিরগঞ্জ কার্যালয়ে দুদকের অভিযান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২৮৪ Time View

বিদ্যুৎ সংযোগে ঘুষ বাণিজ্যের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ থেকে একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে।

সহকারি পরিচালক তুষার আহমেদ, সহকারি পরিচালক বেলায়েত হোসেন ও উপ-সহকারী পরিচালক মশিউর রহমানসহ সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা অভিযানে অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে দুদকের টিম গ্রাহক রেজিস্টার বই, সংযোগ আবেদনপত্র, বিদ্যুৎ বিলের নথি এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করে। একই সময় তারা উপস্থিত কর্মচারী এবং কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে। এ সময় সেবা নিতে আসা গ্রাহকদের কাছ থেকেও অভিযোগ শোনেন।

দুদকের টিম জানিয়েছে, প্রাপ্ত নথি এবং বক্তব্য বিশ্লেষণের ভিত্তিতে তদন্তের পর অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের সময় উপস্থিত গ্রাহকরা জানান, দুদকের অভিযানের প্রেক্ষিতে তারা আশাবাদী যে, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দুদক সূত্র জানিয়েছে, অভিযানের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার পর এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হবে।

ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ কার্যালয়ে দীর্ঘদিন ধরেই অনিয়মের অভিযোগ রয়েছে। এ ঘটনায় দুদকের এই সরাসরি অভিযান প্রমাণ করে, বিদ্যুৎ সংযোগের নামে চলা দুর্নীতির জাল ভেঙে ফেলার সময় এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »