রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

ফতুল্লায় বিদেশী পি-স্ত-লসহ যুবক গ্রেপ্তার

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৩ Time View

ফতুল্লায় বিদেশী পিস্তলসহ ফাইয়াজ হাসান নিলয় (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে ফতুল্লার উত্তর কাশিপুর আলীপাড়ার বেবী বেগমের বাড়ীর সামনের রাস্তা থেকে পিস্তলসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফাইয়াজ হাসান নিলয় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কাওঢাইল পূর্ব পাড়ার মনসুর হাজীর ছেলে। বর্তমানে সে পরিবারসহ ফতুল্লা মডেল থানার নিউ চাষাড়ার জামতলা এলাকায় থাকেন। সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

ওসি শরিফুল ইসলাম আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং স্থানীয়দের সহায়তায় কাশিপুর এলাকা থেকে গুলিবিহীন ম্যাগজিন ও একটি পিস্তলসহ ফাইয়াজ হাসান নিলয়কে গ্রেপ্তার করা হয়। পিস্তলটির গায়ে খোদাই করে আমেরিকা লেখা থাকলেও সেটা দেশে তৈরি করা হয়েছে বলে মনে হচ্ছে। তবে এর ভেতরে কিছু পার্টস বিদেশী। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত ফাইয়াজের বাড়ী ঢাকার কেরানীগঞ্জ হলেও তারা জামতলা এলাকায় বসবাস করে। তার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনা তার বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »