শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

পূর্বাচলে অনিয়মের মাধ্যমে প্লট নেওয়াদের ব্যাপারে তথ্য দিন: রাজউক চেয়ারম্যান

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৭২ Time View

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমান সরকার (অব.) বলেছেন, গত ১৫ বছরে যারা অনিয়মের মাধ্যমে প্লট নিয়ে গেছে তারা অবৈধভাবে কিভাবে নিয়েছেন, প্লট নাম্বারসহ দেবেন তাহলে আপনাদের যে দাবি তা বাস্তবায়ন হবে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে প্লট বঞ্চিত আদিবাসীদের নিয়ে নতুন শহর প্রকল্প পুর্বাচল উপ-শহরের আধীবাসীদের দাবির প্রেক্ষিতে রূপগঞ্জ উপজেলার ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ১নং সেক্টর এলাকায় পূর্বাচলের ১৭টি মৌজার মধ্যে মাইঝগাঁও মৌজার খতিয়ান বিনামূল্যে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার হাইকোর্টের একটি কমিটি গঠন করেছেন যারা অযাচিতভাবে প্লট নিয়ে গেছে ২০০৯ সাল থেকে ২৪ সাল পর্যন্ত। সেই ব্যাপারে এ কমিটি গঠন করা হয়েছে একজন বিচারকের নেতৃত্বে। আপনাদের যে অভিযোগ অনিয়মের মাধ্যমে যে প্লট নিয়ে গেছে, ওই তথ্যগুলা রাজউক ও আপনারাসহ ঐখানে উপস্থাপন করবো। মনে রাখবেন, একটি প্লট যখন বরাদ্দ হয়ে যায় রেজিস্ট্রেশন হয়ে যায়, রেজিস্ট্রি অফিস কিন্তু এক ধরনের কোর্ট সেহেতু ঐটাকে বাদ করতে হলে আমাদের হায়ার কোর্ট লাগবে। আপনারা যেটা মিস করছেন, তাদের আবেদন আমরা জানি এ কমিটি যাচাই বাছাই করছে।

ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ১নং সেক্টর এলাকায় পূর্বাচলের ১৭টি মৌজার মধ্যে মাইঝগাঁও মৌজার খতিয়ান বিনামুল্যে উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভুমি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহাম্মেদ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মহ. মনিরুজ্জামানসহ অনেকে।

প্লট বঞ্চিত আদিবাসীদের নিয়ে অধিকার আদায় আন্দোলনের সমন্বয়ক ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন এসময় বলেন, পূর্বাচলে প্লট বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত আদিবাসীদের প্লট বরাদ্দ, মসজিদের জমি বাড়ানো, বিদ্যালয়ের মাঠ সংযোজন, নিরাপদ নগর গড়ে তুলতে দ্রুত শহর বাস্তবায়ন, আদিবাসীদের বাসস্থান বাস্তবায়ন, হয়রানিমুক্ত রাজউকের সেবাসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের অবৈধভাবে দেওয়া সব প্লট বাতিলের দাবিতে পূর্বাচল আধিবাসীরা নানা কর্মসূচি পালন করে আসছেন। আমরা আদিবাসীদের দাবি বাস্তবায়নের জন্য রাজউককে সব প্রকার সহযোগিতা করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »