সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদালত চত্বর থেকে চু.রি হওয়া প্রাইভেট কার উদ্ধার: চো.র চ.ক্রে.র ৩ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক

রূপগঞ্জে মা-দ-ক স-ন্ত্রা-স ও চাঁ-দা-বা-জ-দের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সভা

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৯৩ Time View

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলবাজদের বিরুদ্ধে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দল সভা করেছে। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন গোলাকান্দাইল বাস স্ট্যান্ড চত্বরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে ও নাঈম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার। এ সময় উপস্থিত ছিলেন- গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, সিনিয়র সহসভাপতি রজ্জব আলী ফকির, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ইলিয়াছ ভুঁইয়া, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মোমেন ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য মো. খোরশেদ আলম, বিএনপি নেতা রেজাউল করিম ও শাহীন মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, অবৈধ ফ্যাসিষ্ট শেখ হাসিনার সরকার যেভাবে মানুষ হত্যা, গুম ও খুনের রাজনীতি করেছে বাংলাদেশের মাটিতে তাদের জানাজা পড়তে দেওয়া হবে না।

এসময় গোলাকান্দাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল ঐক্যবদ্ধ হয়ে সর্বোচ্চ ভোটের মাধ্যমে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে রূপগঞ্জ আসনে এমপি নির্বাচিত করার প্রতিশ্রুতি দেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »