শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

আজমেরী ওসমানের প্রধান সহযোগি পাগলা হামিদ গ্রেপ্তার

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৩৯০ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের অন্যতম প্রধান সহযোগী সন্ত্রাসী হামিদ প্রধান ওরফে পাগলা হামিদ (৪৮)কে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানাধীন চাদনী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করা হয়। মঙ্গলবার রাত ১২টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম।

ফতুল্লার মডেল থানার ওসি বলেন, যৌথ বাহিনীর অভিযানে পাগলা হামিদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় নিহত হওয়ার ঘটনায় মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরো কোন মামলা রয়েছে কিনা তা আমরা খতিয়ে দেখছি। এদিকে পাগলা হামিদকে গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে আসে।

উল্লেখ্য, আজমেরী ওসমান নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যার অন্যতম আসামী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »