বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

ফতুল্লায় বিদ্যুৎ সকে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৩৪৪ Time View

ফতুল্লায় একটি গার্মেন্টস থেকে পুরাতন এয়ারকন্ডিশনার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রাবণ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ফারুক হোসেন (৪০) নামে আরও একজন।

শনিবার (১২ আগস্ট) বিকেল ৪টার দিকে ফতুল্লা পূর্ব নামাপাড়া শিবু মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক শ্রাবণকে মৃত ঘোষণা করেন।

শ্রাবণ মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি থানার বালিগাঁও এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে ধোলাইখাল এলাকায় থাকতেন। ধোলাইখালে তাদের পুরাতন এয়ারকন্ডিশনের দোকান আছে। মৃত শ্রাবনের মামা মো. পলাশ জানান, ধোলাইখালে তাদের পুরাতন এয়ারকন্ডিশনারের দোকান আছে। তারা বিভিন্ন জায়গা থেকে পুরাতন এয়ারকন্ডিশনার কিনে মেরামত করে আবার বিক্রি করেন।

বিকেলে শ্রাবণ কর্মচারী ফারুককে সঙ্গে নিয়ে শিবু মার্কেট পূর্ব নামাপাড়া একটি গার্মেন্টস থেকে এয়ারকন্ডিশনার কিনেন। গার্মেন্টসের তিনতলা থেকে এয়ারকন্ডিশনার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট শ্রাবণ ও ফারুক আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শ্রাবণকে মৃত ঘোষণা করেন। ফারুক কিছুটা দগ্ধ হয়েছে। তাকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ফারুকের শরীর সামান্য দগ্ধ হয়েছে। তাকে ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া (পিপিএম) জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে জানানো হয়েছে।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »