শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫ ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি র‌্যাবের ওপর হা.ম.লায় জড়িত ইমনকে গ্রেপ্তার করলো পুলিশ

বিএনপির নেতাকর্মীদের নামে হত্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৭৭ Time View

গত ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রুবেল হত্যাকান্ডের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা হত্যা মামলায় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নেতাকর্মীদের আসামি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। বুধবার (২৮ আগস্ট) বিকেল ৪ টায় নাসিক ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিজমিজি কান্দাপাড়া থেকে মিছিল নিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মৌচাক বাসস্ট্যাণ্ডে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক শাহীন আহমেদ, আক্তার হোসেন, রেজাউল, সদস্য আনিসুল হক বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল নেতা রিপন সরকার, হাবিবুর রহমান হাবিব, মো: সেলিম, রবিউল ইসলাম ও মো. ফিরোজসহ অন্যান্য নেতাকর্মীরা।

পথসভায় স্বেচ্ছাসেবকদল নেতা শাহ আলম মাস্টার বলেন, আওয়ামী লীগের সঙ্গে লেজুরবৃত্তিক কিছু দালালরা ঘোলাপানিতে মাছ শিকার করতে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা করছে। অনতিবিলম্বে এসব মামলা থেকে বিএনপি নেতাকর্মীদের নাম প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে।

স্বেচ্ছাসেবক দল নেতাদের অভিযোগ, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহতদের স্বজনরা বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় শীর্ষ আওয়ামী লীগ নেতাদের প্রধান করে এসব মামলা করেন।

গত ২১ জুলাই সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় গুলিবিদ্ধ হয়ে মো. রুবেল নিহত হওয়ার ঘটনায় ৭৮ জনকে এজাহার নামীয় আসামি করে নিহতের স্ত্রী রূপালী বাদী হয়ে গত ২৬ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

মামলায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আক্তার হোসেন টুটুল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক স্বপন মোল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল নেতা রেদোওয়ান হোসেন পাপ্পুকে এজাহার নামীয় আসামি করা হয়েছে। এছাড়াও আরো অন্যান্য মামলায় বিএনপির অঙ্গসংগঠনের এসব নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »