সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে ভাসমান লোক অনেক বেশী: ডিসি মাহমুদুল হক

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২৩২ Time View

নারায়ণগঞ্জে দারিদ্র্যের হার অনেক কম। তবে নারায়ণগঞ্জে ভাসমান লোক অনেক বেশী। আজকে নারায়ণগঞ্জের ২১৫ জন যাকাতের চেক বিতরণ করছি। এই অর্থ হয়তো অনেক কম, তবে এই অর্থ আপনি ইচ্ছা করলে কাজে লাগাতে পারেন। এই টাকা দিয়ে আপনি হাঁস-মুরগী পালন করতে পারেন। ২টি ছাগলের বাচ্চা কিনে লালন-পালন করতে পারেন, যদি আপনার জায়গা থাকে। বুধবার (১০ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২০২৩-২৪ অর্থ বছরে নারায়ণগঞ্জ জেলার গরিব দুঃস্থ ও অসহায়দের মধ্যে স্থানীয়ভাবে যাকাতের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হক।

তিনি আরও বলেন, এছাড়াও ক্ষুদ্র ব্যবসাও শুরু করতে পারেন যাতে কয়েক বছর পরে আপনাকে আর যাকাত নিতে না হয়। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। আর ১৭ বছর পরে দেশে যাকাত দেয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবেনা সরকার কিন্তু সেই লক্ষ্যে কাজ করছে।

এ সময় তিনি আরও বলেন, হযরত ওমর (রা:) ও হযরত আলী (রা:) শাসনামলে যাকাত দেয়ার মতো লোক খুঁজে পাওয়া যেতো না। একটা সময় আমরাও যাকাত দেয়ার লোক খুঁজে পাব না। আপনার সন্তানদের লেখাপড়া শেখান। তাদেরকে টেকনিকাল কাজ শেখান। শেখ রাসেল ডিজিটাল ল্যাবে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। নারায়ণগঞ্জে কয়েক হাজার শিল্পকারখানা রয়েছে। স্কিলড লেখাপড়া জানা শ্রমিকদের জন্য এসব শিল্পকারখানায় চাকুরী পাওয়া সহজ। আজকে যাকাত ফান্ডে যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি ফকির গ্রুপকে বিগত দিনের মতো পাশে থাকার জন্য।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফকির গ্রুপের মহা ব্যবস্থাপক একেএম শামসুল আরেফিন, ব্যবসায়ী নেতা মাহফুজুর রহমান খান মাহফুজ, নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান মিয়া। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ জামাল হোসাইন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »