রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির

ওসি আহসান উল্লাহ আবারও জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৩৩০ Time View

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ আবারও নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসির সম্মামনা পুরস্কার পেয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তার হাতে এ সম্মাননা পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

এর আগে গত ২৮ মার্চ ওসি মোহাম্মদ আহসান উল্লাহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হন। ডাকাত ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখায় মোহাম্মদ আহসান উল্লাহকে শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেয়া হয়।

আবারও পুরস্কার প্রাপ্তির ব্যপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রাব্বুল আলামিনের কাছে। সেই সাথে আমাকে মূল্যায়ন করার জন্য ধন্যবাদ জানাই পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল স্যারকে।

তিনি বলেন, এ অর্জন শুধু আমার একার নয়। এ অর্জন আড়াইহাজার থানার সকল পুলিশ সদস্যদের। সকলের সহায়তায় আমি আজ এখানে এসেছি। বিভিন্ন বিষয়ে আমি আড়াইহাজারবাসী ও বিভিন্ন গণমাধ্যমকর্মীদের থেকে যথেষ্ঠ সহযোগিতা পেয়েছি। তাই আমি সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »