শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি

সাংবাদিক হাবিবুর রহমান বাদল আইসিটি মামলায় বেকসুর খালাস পেলেন

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৩১৩ Time View

নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর ছোট ভাই আলী রেজা রিপনের সাইবার আইনে (আইসিটি) দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন । সোমবার (২৯ এপ্রিল) ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত ঐ মামলার রায় ঘোষণা করে হাবিবুর রহমান বাদলকে বেকসুর খালাস প্রদান করেন। এ সময় হাবিবুর রহমান বাদল আদালতে উপস্থিত থাকলেও মামলার বাদী আলী রেজা রিপন অনুপস্থিত ছিলেন।

হাবিবুর রহমানের আইনজীবি এডভোকেট খালিদ হাসান জানান, ২০১৭ সালের ১৫এপ্রিল নারায়ণগঞ্জ সদর থানায় বাদী হয়ে হাবিবুর রহমান বাদলের বিরুদ্ধে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনের ৫৭ (১)(২) ধারায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি প্রথমে সদর থানা তদন্ত করলেও পরবর্তীতে সেটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে হস্তান্তর করা হয়। সিআইডি তদন্তকালে মামলাটির চুড়ান্ত প্রতিবেদন দাখিল করলেও বাদীর নারাজির প্রেক্ষিতে মামলার পুনরায় তদন্তভার দেয়া হয় পিবিআই নারায়ণগঞ্জকে।

পিবিআই-এর তদন্তে মামলাটির চার্জশীট দাখিল করলে পরবর্তীতে সেটি নারায়ণগঞ্জ আদালত থেকে সাইবার ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘ ৭বছর পর সোমবার (২৯ এপ্রিল) মামলাটির রায় ঘোষণা করেন আদালত। এডভোকেট খালিদ হাসান বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট। আদালত সুবিচার করেছেন এবং প্রমাণ হয়েছে মামলাটি হয়রানী মূলক ছিল।

এসময় জেষ্ঠ্য সাংবাদিক হাবিবুর রহমান বাদল বলেন, বিচার ব্যবস্থা ও আইনের প্রতি শ্রদ্ধা ও বিশ^াস ছিল আমার শুরু থেকেই যে আমি ন্যায় বিচার পাবো। মামলা দিয়ে হয়তো হয়রানী করা সম্ভব। কিন্তু প্রকৃত ও মূল ধারার গণমাধ্যম কর্মীদের দাবিয়ে রাখা সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »