বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

তৃতীয় দিনের মতো তৃষ্ণার্থদের মাঝে শরবত নিয়ে আমরা নারায়ণগঞ্জবাসী

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২৮২ Time View

তৃতীয় দিনের মতো তৃষ্ণার্থ মানুষের মাঝে শরবত বিতরণ করেছে “আমরা নারায়ণগঞ্জবাসী”সংগঠন। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ডিআইটি মসজিদের প্রধান ফটকে রিক্সা চালক ও শ্রমজীবী, পথচারী, মুসল্লিদের মাঝে শরবত বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর উদ্দিন আহমেদ। এসময় তিনি নারায়ণগঞ্জবাসীর জন্য জনহিতকর নিম্ন বর্ণিত দাবী সমূহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বক্তব্য পেশ করেন –

নারায়ণগঞ্জ রেলওয়ে ষ্টেশনের ৪৭০০০ বর্গফুট ভূমি রেলওয়ে কল্যাণ ট্রাস্টের নামে অবৈধ ভাবে মার্কেট নির্মাণ করা ও ভূমি লুটপাট বন্ধ করতে হবে। উক্ত ভূমিকে নারায়ণগঞ্জবাসীর জনহিতকর কাজের জন্য ব্যবহার করতে হবে।

এস.কে রোডস্থিত পুরাতন কোর্ট সংলগ্ন ভবনটি প্রায় ৫ বৎসর অধিক অকেজো হয়ে পড়ে আছে। এই ভবনকে হার্ট সেন্টার, কিডনী ডায়ালজিজ সেন্টার ও বার্ন ইউনিট হিসেবে চালু করার দাবী পেশ করেন।

নারায়ণগঞ্জের বাস ষ্টেশন ও রেলওয়ে ষ্টেশন চাষাড়া ও চানমারীতে স্থানান্তর করার জন্য দাবী জানান।

রেল চলাচল চাষাড়া থেকে কমলাপুর পর্যন্ত বহাল রেখে ১নং রেলগেইট থেকে চাষাড়া পর্যন্ত রেলপথ সড়কপথে রূপান্তর করা অথবা উড়াল রেলপথ নির্মাণ করার দাবী জানান।

এছাড়াও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দৃষ্টি আকর্ষন করে সিটি বাসীর প্রতি সকল প্রকার পানি কর প্রত্যাহার করে এই তীব্র তাপদাহে বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ করার দাবী জানান এবং বৃত্তবানদেরকে এই দূর্যোগকালীন সময়ে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু, সহ-সভাপতি মন্ডলীর সদস্য হাজী রমজানুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওহিদুজ্জামান জামান, সহ সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, মোহাম্মদ মুসা মিয়া ও মোঃ সুলতানসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »