শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২৩৪ Time View

দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের হামলায় কামাল হোসেন (৩৫) ওরফে আসিফ ইকবাল নামে বাংলাদেশি এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার (২৪ এপ্রিল) বিকালে দক্ষিণ আফ্রিকার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় তাকে হত্যা করে আফ্রিকার ডাকাতরা। ১০ বছর আগে স্ত্রী ও কন্যাকে রেখে দক্ষিণ আফ্রিকায় যান তিনি। বৃহস্পতিবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাগ্নে সাংবাদিক আরাফাত হোসেন সিফাত।

তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকায়। নিহত কামাল হোসেনের পিতা মৃত খলিল মিয়া।

নিহতের ভাগ্নে সাংবাদিক সিফাত বলেন, তার মামা কামাল কামাল হোসেন দক্ষিণ আফ্রিকার হিয়াভুসা এলাকায় একটি দোকান নিয়ে ব্যবসা করতেন। বুধবার সন্ধ্যায় দোকানটিতে ডাকাতদল হানা দেয়। এসময় ডাকাতরা ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার আগে তার মাথা পলিথিন দিয়ে আটকে ফেলে ও শ্বাসরোধ করে হত্যা করে।

তিনি আরও বলেন, আমাদের এক আত্মীয় সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। দ্রুত তার লাশ যেন দেশে ফিরে আনা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »