শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

বন্দরের মানুষের কাছে আমরা ঋণী: পারভীন ওসমান

বন্দর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২৫২ Time View

বন্দরের মানুষের কাছে আমরা ঋণী। আপনারা প্রয়াত নাসিম ওসমানের জন্য দোয়া করবেন। তার পরিবারও যেন সব সময় আপনাদেও পাশে থেকে সেবা করতে পারি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি উপজেলা নির্বাচন উৎসব মূখর ও অংশগ্রহন মুলক নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। তাই এবারের নির্বাচন হবে নিরপেক্ষতার একটি চ্যালেঞ্জ। ভোট আপনাদের আমানত। আপনাদের ভোট আপনারা যাকে খুশি তাকে দিবেন। বন্দর উপজেলা পরিষদ নির্বাচনী একটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও প্রয়াত নাসিম ওসমানের সহধর্মিনী পারভিন ওসমান এসব কথা বলেন। সোমবার বিকেলে বন্দর ইউনিয়ন চৌধুরীবাড়ি জনতাক্লাব প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বন্দর ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি সাহাবুদ্দিন সাভার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত নাসিম ওসমানের পুত্র আলহাজ্ব আজমেরী ওসমান।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ,কলাগাছিয়া ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান,নাসিম ওসমান মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হুমায়ুন কবির,উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মাঈনুদ্দিন মানু,জেলা জাতীয় যুব সংহতির সভাপতি রিপন ভাউয়াল,জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি শাহাদাৎ হোসেন রুপু,মহানগর ছাত্র সমাজের সভাপতি শাহালম সবুজ,বন্দর উপজেলা ছাত্র সমাজের সভাপতি নয়ন সরদার,জাতীয়পার্টি নেতা শাহজাহান মোল্লা,আনিছুর রহমান,বন্দর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড তাজুল ইসলামসহ স্থানীয় জাপা নেতৃবৃন্দ।

পারভিন ওসমান আরও বলেন, বন্দরকে সব সময় আপনাদের মাটি ও মানুষের নেতা নাসিম ওসমান খুব ভালবাসতেন। আপমর জনসাধারনের কাছের মানুষ ছিলেন তিনি। আজ তিনি নেই কিন্তু তার কৃতকর্মের কারনে আজও মানুষের হৃদয়ে তিনি বেচে আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »