শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

‘আমরা নারী’ সংগঠনের উদ্যোগে কর্মজীবী নারীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৪৪০ Time View

“আমরা নারী” সংগঠনের উদ্যোগে কর্মজীবী নারীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “কর্মজীবী নারীদের নিরাপত্তা এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়ন” শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রবিবার (২৪ মার্চ) নারায়ণগঞ্জ বিসিক শিল্প নগরীতে এ কর্মশালা অনুষ্টিত হয়। বিভিন্ন কলকারখানার নারী কর্মীরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

নারীদের ব্যাক্তিগত উৎকর্ষতা বৃদ্ধি, নারীদের সামাজিক নিরাপত্তা এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়। কর্মশালায় “আমরা নারী” সংগঠনের সাধারণ সম্পাদক কানিজ কাগজি ভুঁইয়া মূল আলোচক ছিলেন।

আলোচনায় তিনি বলেন, কর্মজীবী নারীরা পরিবার এবং সমাজে নানাভাবে নিগৃহীত হয়। বেশিরভাগ ক্ষেত্রে সম্মানহানি হবে বিবেচনায় নারীরা নিগৃহীত হওয়ার বিষয়টি চেপে যান যা অপরাধীদের আরও উৎসাহিত করে। তিনি নারীদের আরও প্রতিবাদি এবং অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন অনেক ক্ষেত্রে নারীর ভুমিকা পুরুষের চাইতে বেশী। তারপরেও নারীদের উপর নানা বৈষম্যমূলক আচরণ করা হয় যা কোন ভাবেই মেনে নেয়া যায়না। আমরা নারীরা আমাদের অধিকারের ন্যায্যতা নিয়ে কথা বলছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »