শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

পাইকপাড়ায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান : অস্ত্রসহ গ্রেফতার ১

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪২ Time View

শহরের পাইকপাড়া এলাকায় একটি বাড়িতে দেশীয় আগেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলেছে। এ সময় দুটি দেশীয় তৈরি রিভলবারসহ করিম নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর পাইকপাড়া কাদেরিয়া নগর সামিয়া আরা মায়ার বাড়িতে এই অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় ডিবি পুলিশ।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, আমাদের কাছে একটি তথ্য ছিল বাসাবাড়িতে তৈরি করা কারখানা থেকে দেশীয় অস্ত্র সরবরাহ করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে যিনি তৈরি করেন এবং কারখানাটি শনাক্ত করা হয়। তারই ধারাবাহিকতায় অস্ত্র তৈরির সময় করিম নামে এক কারিগরকে আটক করা হয়। এ সময় ২টি দেশীয় তৈরি রিভলবার ও ওয়ান শুটারগানের একটি পাইপসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, করিমের বাড়ি চাঁদপুর। ৯০ দশকে তিনি নারায়ণগঞ্জে আসেন। বর্তমানে নলুয়াপাড়া থাকেন। পাইকপাড়া তার বোনের বাড়িতে এই আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা পরিচালনা করেন। তিনি পেশায় একজন কবুতর ব্যবসায়ী।

কবুতরের ব্যবসার আড়ালে করিম দীর্ঘদিন যাবৎ এই দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করে আসছেন। পিস্তল রিভলবার ক্রেতার চাহিদা অনুযায়ী এই আগ্নেয়াস্ত্র তৈরি করে সরবরাহ করেন। এই আগ্নেয়াস্ত্র তৈরি করার সরঞ্জামগুলো কোথা থেকে নিয়ে আসে ও কারা কারা তার ক্রেতা এবং কীভাবে বিক্রি হয় সে বিষয়ে পরে বিস্তারিত জানা যাবে।

আটককৃত মো. করিম মিয়া (৫০) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের নলুয়াপাড়া এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »