সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার

পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৪ Time View
পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া

সিদ্ধিরগঞ্জের পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় প্রঙ্গনে এ বিদায় সংবর্ধনা, বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপসচিব, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ নাছিম আহমেদের সভাপতিত্বে উক্ত বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্থায়ী দাতা সদস্য আলহাজ্ব এমরাজ হোসেন প্রধান, মোবারক হোসেন, পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন, পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য জাকির হোসেন, ওমর ফারুক, মোতালিব বেপারী, সালাউদ্দিন আহমেদ, শিক্ষক প্রতিনিধি ফুলনাহার বেগম, নাসিমা আক্তার, শিক্ষক আব্দুল হান্নান, রোকেয়া বেগম, মুজাহিদুল ইসলাম শান্ত, মুসলিমা ইয়াছমিন, নাসরিন আক্তার, মোনোয়ারা আক্তার, মিজানুর রহমান, রুহুল আমিন দেওয়ান ও ফারজানা আক্তার ইতি প্রমূখ।

সভাপতির বক্তব্য মোহাম্মদ নাছিম আহমেদ বলেন নৈতিক শিক্ষা গ্রহন করতে হবে। ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ না হলে দেশ গড়া যাবেনা। পড়াশোনা হয়ে যাচ্ছে কর্মমূখী। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। লেখাপড়া শেষ করে তুমি কি হবে সেটা তুমি ঠিক করবে।

তিনি আরো বলেন আমরা স্মার্ট দেশ গড়তে চাচ্ছি, স্মার্ট নাগরিক করতে চাচ্ছি। তোমাদের মধ্যে সেই উন্নয়ন আসতে হবে।
আমরা মানবিক মানুষ হই, এলাকার মুরুব্বি ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রাখবো।

অনুষ্ঠান পরিচালনা করেন আফজাল হোসেন, খাদিজা খাঁন ও মার্জিয়া। মিলাদ পরিচালনা করেন মাওলানা সুলতান মাহমুদ।

এসময় পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, স্থায়ী দাতা সদস্য, শিক্ষক ও কর্মচারী যারা মৃত্যু বরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »