বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

নারায়ণগঞ্জে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার সাইফুল পাটোয়ারী

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৫৯৩ Time View

নভেম্বর মাসের কার্য সম্পাদনে বন্দর থানার কর্মরত উপ-পরিদর্শক (নিরস্ত্র) সাইফুল পাটোয়ারী জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি টানা তিনবার নারায়ণগঞ্জে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারী) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নভেম্বর ও ডিসেম্বর ২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ৫১টি ওয়ারেন্ট তামিল/নিষ্পত্তিসহ সামগ্রিক মূল্যায়নে তিনি নির্বাচিত হন। এসময় উপ-পরিদর্শক (এসআই) সাইফুল পাটোয়ারীকে সন্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার)।

উপ-পরিদর্শক (এসআই) সাইফুল পাটোয়ারী বন্দর থানায় যোগদানের পর থেকেই পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার, এলাকার মাদক, নারী নির্যাতন, ইভটিজিং, অবৈধ জমি দখলসহ বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কাজ করে আসছেন। তারই অংশ হিসেবে জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরষ্কৃত হলেন সাইফুল পাটোয়ারী। এর আগে আরও দু’বার তিনি নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »