বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

ফতুল্লায় ভোক্তা অধিকারের অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৭ Time View

ফতুল্লায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফতুল্লার একটি ক্লিনিক ও একটি ফার্মেসীতে এ অভিযান চালিয়েছে তারা। সোমবার দুপুরে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় হেলথ কেয়ার ল্যাব ক্লিনিক ও নিউ মেডিসিন হাউজ ফার্মেসীতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান নেতৃত্ব দেন। এসময় ক্যাব প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান বলেন, প্রয়োজনীয় বৈধ কাগজপত্র এবং সেবার মূল্য তালিকার থেকে অতিরিক্ত অর্থ নেয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় হেলথ কেয়ার ল্যাবকে ৫০ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার অপরাধে নিউ মেডিসিন হাউজ ফার্মেসীকে ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আগামীদিনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি বলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »