বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

অপশক্তির বিরুদ্ধে স্বাধীনতার পক্ষের শক্তির খেলা হয়েছে: শামীম ওসমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২৪৮ Time View

নির্বাচনে সব অপশক্তির বিরুদ্ধে স্বাধীনতার পক্ষের শক্তির খেলা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান ।

তিনি বলেন, ভোটের আগের রাত্রে তারা স্লোগান দিয়েছে- ভোট দিতে যাবে যারা/লাশ হয়ে ফিরবে তারা। আমার কাছে হাজার হাজার ভিডিও আছে। তাদের গণতান্ত্রিক দল বলে আমার শুনতে লজ্জা লাগে। এই স্লোগান দেওয়ার পরেও বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে।

শামীম ওসমান আরও বলেন, তাদের সকল অপচেষ্টাকে রুখে দিয়ে দেশের মানুষ বাংলাদেশকে আবার মাথা উঁচু করে দাঁড় করিয়েছে। সকল অপশক্তির বিরুদ্ধে খেলা হয়েছে। স্বাধীনতার বিরুদ্ধ শক্তির বিপক্ষে স্বাধীনতার পক্ষের শক্তি খেলেছে। যারা দেশের অগ্রগতি চায় না, তাদের বিরুদ্ধে যারা উন্নয়ন চায় তারা খেলেছে।

তিনি বলেন, শকুন তো এখনো আকাশে উড়ছে। তারা মানচিত্রে থাবা দেওয়ার চেষ্টা করবে। আমরা যারা দেশকে ভালোবাসি, এটা হচ্ছে একটা পার্লামেন্ট, আপনারা সাংবাদিকরা হচ্ছেন দ্বিতীয় পার্লামেন্ট। আমরা যদি একসাথে থাকি, আমার বিশ্বাস আমাদের আগামী প্রজন্মকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »