শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

সোনারগাঁয়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ,অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৭১ Time View

কবুতর দেখানোর প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে এক মাদ্রাসার ছাত্রীকে ৬০ বছর বয়সী বৃদ্ধ আব্দুল বারেক মিয়া ধর্ষণ করে বলে অভিযোগ উঠে । পরবর্তীতে শনিবার (৯ ডিসেম্বর) ভূক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ে করলে মেঘনা ঘাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আব্দুল বারেককে। গ্রেপ্তারের পর তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। ভূক্তভোগী ওই মাদ্রাসা ছাত্রীকে নারায়ণগঞ্জ ভিক্টিরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার এজহার থেকে জানা যায়, উপজেলার প্রতাপের চর গ্রামের এক মেম্বারের বাড়ির ভাড়াটিয়া হিসেবে ওই মাদ্রাসা ছাত্রীর পরিবার ও অভিযুক্ত আব্দুল বারেক মিয়া দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাস করে আসছে। শুক্রবার বিকেলে অভিযুক্ত আব্দুল বারেকের বাড়িতে কেউ না থাকায় ফাঁকা পেয়ে ওই ছাত্রীকে কবুতর দেখানোর প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। ধর্ষণে ওই ছাত্রীর রক্তক্ষরণ হলে বিষয়টি পরিবারের লোকজনকে অবগত করে। পরে বিষয়টি স্থানীয়দের অবগত করে শনিবার সকালে ছাত্রীর মা বাদি হয়ে মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ মেঘনা ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

এ বিষয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার বলেন, মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »