শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

সবাই ভোট কেন্দ্রে গিয়ে যার যার পছন্দের ব্যক্তিকে ভোট দেবেন: গাজী গোলাম মর্তুজা পাপ্পা

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩৫০ Time View

রোড টু স্মার্ট বাংলাদেশ শ্লোগানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রূপগঞ্জে আওয়ামী লীগের ভোট প্রার্থনা কর্মীদের (অফলাইন) ‘ক্যাম্পেইনার প্রশিক্ষণ’ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সকালে সরকারী মুড়াপাড়া কলেজের বীর প্রতীক গাজী অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও মন্ত্রীপুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি মনোনীত নারায়ণগঞ্জে দয়িত্ব প্রাপ্ত প্রশিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক খায়ের মাহমুদ, সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন, নারায়ণগঞ্জ জোনাল কো-অর্ডিনেটর ফারহানা নাছরিন, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, দৈনিক সংবাদচর্চার সম্পাদক মো. মুন্না খাঁন প্রমুখ।

অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, নির্বাচন আসলে আমাদের দেশে কিছু কুচক্রী মহল ভোট কেন্দ্রে যেতে ভোটারদের নিরুৎসাহিত করে থাকেন। সবাই মনে রাখবেন ভোট আমাদের সাংবিধানিক অধিকার। সবাই ভোট কেন্দ্রে গিয়ে যার যার পছন্দের ব্যক্তিকে ভোট দেবেন। কোন কুচক্রী মহল যেনো ভোট কেন্দ্রে যেতে ভোটারদের ঠেকাতে না পারে, সবাই সতর্ক থাকবেন। যথা সময়ে ভোট হবে। আমরা গণতন্ত্র বিশ্বাস করি। ভোট শেষ না হওয়া পর্যন্ত নিজ নিজ ভোট কেন্দ্রের আশেপাশে আমরা থাকবো। কেউ গুজবে কান দেবেন না। আমরা সহিংসতা চাই না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »