সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

সিদ্ধিরগঞ্জে জামায়াতের ১৬ নেতাকর্মী আটক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২০৫ Time View

সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৬ নেতাকর্মীকে আটক করছে পুলিশ। অবরোধ সমর্থনে মিছিলের পর ১২ জনকে পুলিশে ধরিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্যদিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জামায়াতের আরো চারজনকে আটক করে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জের নাগিনা জোহা সড়কের চৌধুরীবাড়ি ও আদর্শবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

আটকরা হলেন এ কে এমন নুরুল্লাহ (৬৮), মো: মাইনুদ্দিন (২৩), মো: আব্দুস সাত্তার (৬৩), মো: শামীম আহমেদ (৩৮), মোহাম্মদ আফাজ উদ্দিন (৪১), মোহাম্মদ মমিন (৩৭), মো: আনোয়ার হোসেন (৪২), মো: বেলায়েত (৩৭), মোহাম্মদ আ: কাশেম (৩৪), মো: জামান (৩৮), মো: হাসান (৩৪), মো: হাবিবুর রহমান (৫০), মো: সোহেল রানা (৩১), মো: মোতাসিম মামুন (৪৩), মো: মামুন (৩২) ও মো: রুবেল রানা (২৭)।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, নাশকতার প্রস্তুতি নেয়ার সময় জামায়াতের মোট ১৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। বর্তমানে তারা থানায় রয়েছে। দুপুরের দিকে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »